আজ সকালে হবিবপুর থানার অন্তর্গত তাজপুরে বাস্তুভিটাকে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা যায় বাবলু পান্ডে ঘর নির্মাণ করছিলেন। তাতে আপত্তি জানায় স্থানীয় বিজেপি কর্মী জয়দীপ পান্ডে।আর সেই আপত্তি থেকে শুরু হয় বচসা। তারপর সংর্ঘস।সংর্ঘস থামাতে বাধা দিতে এসে আক্রান্ত হয় বাবলু পান্ডের স্ত্রী জয়ন্তী পান্ডে ও তাদের মেয়ে ইতি পান্ডে। এরপর গ্রামবাসীরা এসে পরিস্থিতি সামল দেন।আহত বাবলুকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এবং তার স্ত্রী ও মেয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযুক্ত বিজেপি কর্মী এখনো অধরা।
আহত জয়ন্তী পান্ডে জানান তিনি ইন্দিরা আবাস যোজনার ঘর পেয়েছেন সরকার থেকে। তাই তার পুরো বাড়ি ভেঙে তারা নতুন করে ঘর তৈরি করছে। অভিযোগ কাজ শুরু করার সময় কিছু না বলে বাড়ি নির্মাণের কাজ অনেকটা হয়ে যাবার পর তার জায়গা দখল করতে যায় ৬ থেকে ৭ জন দুষ্কৃতি।সে জায়গা দিতে রাজি না হওয়ায় তাকে তার স্বামীকে ও মেয়ে ওই দুস্কৃতির দল মারধর করে বলে অভিযোগ করেন তিনি।